পশুর মুখে ধর্মকথা
সাইয়িদ রফিকুল হক
পশুর মুখে ধর্মকথা!
মনে লাগে ভীষণ ব্যথা।
পশুরাও আজ ধার্মিক হচ্ছে!
নিজেদের পাপ ঢাকতে এখন
ধর্মকথা কচ্ছে।
ধর্ম এখন কারও-কারও
ব্যবসাপাতির বিরাট চালান!
ধর্ম বেচেই করছে ওরা
বিরাটবড় কয়খান দালান।
পশুর মুখে ধর্মকথা!
দেখশুনে ঘোরে মাথা।
সাইয়িদ রফিকুল হক
০৩/১১/২০২২
মন্তব্য (4)