তোমাকে ডাকবো পশু বলে
সাইয়িদ রফিকুল হক
হাতে কেন মেহেদি লাগাও!
মনে লাগাও রঙ।
বুকের ভিতরে যত কালো আছে
সব ধুয়েমুছে দাও রঙিন জলে।
বাইরে তুমি খুব ফর্সা-রূপবান
কিন্তু ভিতরে কালো!
এমন আজব রূপের কী প্রয়োজন!
মুখোশের ভিতরে বসে আছো তুমি,
কোথায় তোমার সরসতা?
নগ্নরূপের শালীনতা ঢাকতে পারে না
ভিতরের বিকাশমান পশুত্বকে।
তুমি একদিন মানুষ ছিলে
আজকে তোমার ভিতরে নেই
মানুষের কোনো ছায়া!
তোমাকে ডাকবো আজ থেকে পশু বলে।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৯২০২২
মন্তব্য (3)