পথের ভিতরে পথ
সাইয়িদ রফিকুল হক
পথের ভিতরে পথ ঢুকে গেছে
মনের ভিতরে মন,
জীবন-ভিতরে ঢুকে আছে যেন
হিমালয়সম পণ!
বুকের ভিতরে দেখেছি এখন
কত যে পাপের ফুল!
জীবন-খেলায় তবু ভাঙে নারে
কারও মনের ভুল!
পথের ভিতরে পথ শুয়ে আছে
হৃদয়-মধ্যে ধন!
ধনরাশি যারা চিনেছে আজকে
তারা চিনবে না স্বজন।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।
১৭/০৯/২০২২
মন্তব্য (3)