এখানে পাগলেরাও বুদ্ধিমান

এখানে পাগলেরাও রাজনীতিতে ঢুকে পড়ে
এখানে দেশদ্রোহীরাও দেশপ্রেমিক সাজতে চায়
এখানে নতজানু দালালেরাও বড়-বড় কথা বলে
এখানে ছাগলেরাও মঞ্চে উঠে ভীষণরকম লাফায়
এখানে অযাচিত পামরেরা বুদ্ধিজীবী হতে চায়
এখানে নষ্ট-পচা-গলা-বাসিগুলোও ধামির্ক সাজে
এখানে সবসময় দেখি ভূতের মুখে রামনাম
এখানে দালালেরা রোজ-রোজ সুবিধাবাদী হয়
এখানে সুবিধাবাদীরাও মিশে যেতে চায় গণস্রোতে
এখানে পুরোদস্তুর অমানুষেরাও প্রেমিক হতে চায়
এখানে এজিদেরাও ধীরে ধীরে নেতা সাজতে চায়
এখানে পাগলেরাও দিনে-দিনে বুদ্ধিমান হয়ে ওঠে!