একটি টাকায় আহার মেলে
সাইয়িদ রফিকুল হক
একটি টাকায় আহার মেলে
ওরাই সোনার মানুষ,
গরিব-দুঃখীর কষ্ট দেখে
কেউ উড়ায় না ফানুস।
বিদ্যানন্দের ভালোবাসায়
পাচ্ছে মানুষ খাবার,
এদের দেখে দেশের বুকে
জাগবে মানুষ আবার।
তোমরা যারা টাকা উড়াও
থাকো ওদের পাশে,
বস্তাভরা টাকা নিয়ে
থাকবে কীসের আশে?
একটি টাকায় আহার মেলে
স্বপ্ন কত বড়ো!
বিদ্যানন্দের সরল পথে
হও রে সবাই জড়ো।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৬/২০২২
মন্তব্য (3)