আবর্জনার দল
সাইয়িদ রফিকুল হক

বন্যা দেখে ভাবিস তোরা
সরকার এবার গর্তে!
তোদের মতো আবর্জনা
আছে কিনা মর্ত্যে?

পরের দুঃখে ফায়দা লুটতে
ছুটিস পাগল হয়ে,
পশুর খাতায় নাম লিখিলে
যাবি তোরা ক্ষয়ে।

মানুষজনের বিপদ দেখে
গর্তে থাকিস বসে!
কতরকম নিন্দাবাদে
বাক্য ঝরাও কষে।

সবসময়ে ফন্দি তোমার
ল্যাং মারিবে কেমনে!
তোমার দাদা রাজাকারি
শিখায় গেছে যেমনে?

বুকের ভিতর একটু যদি
থাকতো তোদের মায়া,
মানুষজনের আশেপাশে
দেখতে পেতাম ছায়া।

চাপাবাজির থাকতো যদি
এমন কোনো কলেজ,
সেখানটাতে ভর্তি হলে
বাড়তো তোদের নলেজ।

ভণ্ডামিটা খায় না মানুষ
থাকবি তোরা পড়ে,
পার পাবি না লোকদেখানো
কান্নারাশি ধরে।

বিপদ দেখে হাসিস নারে
পাগলাগঞ্জের পাগলা,
বাঁচার আশা থাকলে মনে
নিজের দুয়ার আগলা।

সাইয়িদ রফিকুল হক
২২/০৬/২০২২