হিংসা ভোলো
সাইয়িদ রফিকুল হক
যে-কারও সুখ দেখে তুমি
কোরো নাকো হিংসা,
সবকিছুতে থাকে নারে
সবার সুখের হিস্সা।
নিজের ভাগ্য পড়ে তুমি
হাসবে সুখি মনে,
লোভ কোরো না আর কখনো
পাড়া-পড়শির ধনে।
বুকের ভিতর ফোটাও বন্ধু
গন্ধমাখা গোলাপ,
দেখবে তখন মনভিতরে
রয় না কোনো বিলাপ।
পরের সুখে হাসাই হোক না
তোমার জীবন-মন্তর,
বুঝবে তবেই সার্থক তোমার
মুসলমানির অন্তর।
ভুলে যাও রে হিংসা-কালির
যত বিভেদ-রেখা,
পড়ে দেখো পাককিতাবে
কী-বা আছে লেখা।
সাইয়িদ রফিকুল হক
০১/০৫/২০২২
মন্তব্য (5)