মরণ তোমার ঘাড়ের কাছে
সাইয়িদ রফিকুল হক
মরণ তোমার ঘাড়ের কাছে,
তবু দেখি তুমি লোভে ব্যস্ত!
এই দুনিয়াতে কত মানুষ!
কত বিচিত্র জীবন তার,
কেউ ভাবে নাকো মরণ-কথা।
মানুষের আজ কী হয়েছে রে?
কেন যে ক্ষেপেছে এই মানুষ!
ছোট্ট জীবনে কত চায় সে?
কতদূরে যাবে এই মানুষ?
মরণ তোমার ঘাড়ের কাছে
তবু দেখি লোভ মনগভীরে!
সাইয়িদ রফিকুল হক
১৬/০৪/২০২২
মন্তব্য (5)