ফিরে আয় সত্যের ডাকে
সাইয়িদ রফিকুল হক
ধর্মকে তুই লাগিয়েছিস ব্যবসার কাজে,
জীবনটা তোর আটকে গেল পাপের ভাঁজে!
পরকালের চিন্তা যদি একটুও থাকে,
ফিরে আয় তুই, জীবনের সেই সত্যের ডাকে।
আর কত দিন করবি রে তুই ধোঁকাবাজি?
সত্যের ডাকে সাড়া দেয় না তোর মনমাঝি?
সব ফেলে আজ ফিরে আয় তুই স্বর্গপথে,
একনিমিষে চড়তে পারবি সত্য-রথে।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৪/২০২২
মন্তব্য (3)