বারুদের গন্ধ
সাইয়িদ রফিকুল হক
বারুদের গন্ধ এসে লাগছে নাকে,
প্রতিরোধ-রক্ত উত্তপ্ত হয়ে
মুক্তিযুদ্ধেই আবার ডাকে!
রক্তখেকোর খুব বেড়ে গেছে
ঐ অভিশপ্ত আনাগোনা,
জোঁকগুলো যেন আজও খুঁজছে
রক্তের সেই স্বাদ লোনা!
সবখানে উড়ছে ভয়ানক শকুন
বিশাল কলেবরে রঙিন পাখনা মেলে,
বারুদের গন্ধ বুকে নে ঢেলে।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৩/২০২২
মন্তব্য (7)