চুলে পাক ধরেছে
ভয় পেয়ো না কোনো,
বুদ্ধি তোমার পেকে গেছে
এই কথাটাও জেনো।
মনখারাপের কিছুই নাইরে
হাসো মনের সুখে,
পাকাপাকির কথা ভুলে
ফোটাও হাসি মুখে।