পোশাকের ভিতরে

ধবধবে পোশাকের ভিতরে
বসে আছে অনেক কালভুজঙ্গ!
সবকয়টাকে চিনি, ওরা যে শত্রু।
পোশাক আর পেশাটা বদল করেও
তোমরা পারোনি আজো নিজেদের লুকাতে।
তোমাদের পরিচয় যে লেখা আছে ইতিহাসে
মানুষ ভোলেনি তাই পাপের ইতিহাস সেই।