লাগাম লাগাও জিভে
সাইয়িদ রফিকুল হক
জিভের লাগাম নেই কেন?
কেন তুমি লাগামহীন যে!
সময় ফুরোবার আগেই
লাগাম লাগাও জিভটাতে।
এখন তুমি বড় হয়েছো
আগের মতো থাকো না আর।
উলঙ্গ দেহে চলাফেরা
করার সুযোগ পাবে না হে।
পোশাক পরেছো বেশ ভালো,
তবে জিভটাকে উলঙ্গ
করে রেখেছো কেন এখনো?
লাগাম পরাও জিভে আজ।
সাইয়িদ রফিকুল হক
১৭/১১/২০২১
মন্তব্য (2)