তোমার মুখে সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2021-11-12 · 387 ভিউ তোমার মুখে কখনো যেন একটু মধু দেখলাম না! গরল শুধু, গরলে ভরা তোমার মুখ খুব শুকনা। মনগহীনে কখনো বুঝি মৌমাছিরা বাসা বাঁধেনি? মধুর কথা এই জীবনে বলতে তাই কেউ সাধেনি! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)