ভূমিপুত্রদের জীবন
সাইয়িদ রফিকুল হক
ভূমিপুত্রদের তাড়াতে চলছে কত কী!
সবই ঘটছে আজকাল চোখের সামনে।
মানুষের লজ্জা এখন লজ্জিত খুব!
হাঁটুমুড়ে ক্ষমা চায় আজ সবার লজ্জা।
ভূমিপুত্রদের জীবন হুমকির মুখে,
তবুও কেউ বলে না কথা! সব চাটুকার
চুপ করে আছে চিরতরে। সব মধুলোভী।
কোথাও পাবে না সহিষ্ণু―দালাল-নগরে।
মন্দির ভেঙেছো সরোষে, নিজেদের পাপ
ধামাচাপা দিতে এ ফন্দি! মানুষহত্যা
করেছো নির্বিচারে কত! তবুও নিজেকে
মানুষ-দাবি করছো আজ―দালাল-নগরে!
সাইয়িদ রফিকুল হক
২৪/১০/২০২১
মন্তব্য (6)