তোমাদের ভণ্ডামি
সাইয়িদ রফিকুল হক
কত আর ভণ্ডামি দেখবো এমন?
অপরাধীকে ছাড়াতে চলে অভিনয়!
অপরাধী ছেড়ে দিতে সাজানো হচ্ছে
পাগলছাগল বলে! মানুষের কত
সীমাহীন স্পর্ধা! মরণের ভয়
মুছে গেছে যেন আজ সব মন থেকে।
পাপীর বুকে মাতম দেখি নাকো আর!
সেখানে এখন চলে উল্লাস কত!
কত আর ভণ্ডামি করবে তোমরা?
ধর্মের নামে চলে তোমাদের খেলা!
পাপের হিসাব নেই তোমাদের কাছে
শুধু অপরের ভালো অসহ্য লাগে!
তোমাদের ভণ্ডামি হয়তো কখনো
শেষ হবে মানুষের তীব্র অভিশাপে।
সাইয়িদ রফিকুল হক
২৩/১০/২০২১
মন্তব্য (5)