আর কোনোদিন

আর কোনোদিন ভালোবেসে ধরবো না তোর হাত,
অতীত দেখে বুঝলাম যে তুই কোন্ মানুষের জাত!
মেঘের মতো রঙবদলে খেলছে যারা খেলা,
সারাদিনে প্রেম করিয়া ভাঙবে সন্ধ্যাবেলা!
প্রেমের মানুষ ভিন্ন থাকে―মন থাকে তার বিশাল!
বাইরে সে যে গোলাপ ফোটায়―বুকে জ্বালায় মশাল।
আর কোনোদিন ভালোবেসে ধরবো না তোর হাত,
ছলা-কলায় পথ ভুলিয়া আর হবো না কাত।