মাতাল হাওয়ায়

মাতাল হাওয়ায় মাতাল হয়ে ঘুরছে কত মাতাল!
এই মাতালদের বুকটা এখন ধান শুকানোর চাতাল!
এদের মনে স্বর্গ নাই যে―আছে শুধু ধান্দা,
কিতাব বলে এরাও নাকি আল্লাহতা’লার বান্দা!
পাপীর মনে মাতাল হাওয়ায় জাগে পাপের স্বপ্ন,
নেশার টানে যায় ছুটে যায় ভালোবাসার লগ্ন।