এসো হাত ধরি
সাইয়িদ রফিকুল হক

এসো হাত ধরি
আর ভালোবাসি।
মনের ভিতরে
যে মনটি আছে
সেটি খুলে বসি।
মনটা রাঙাই
মনের রঙেই।
ভালোবাসাটাকে
রঙিন করবো
মনগভীরের
নিষ্পাপ-রঙে।
এসো হাত ধরি
খুব ভালোবাসি।


সাইয়িদ রফিকুল হক
১৩/০৯/২০২১