প্রেম কত গভীর?
সাইয়িদ রফিকুল হক
কাছে আসার বেগ দেখি খুব
কিন্তু প্রেম কতখানি গভীর?
মুখের ভাষা অনেক মধুর
তবু ভরসা আছে নাকি কোনো?
খুব সহজে বললে কত!
আর কথার ফুলঝুরি যেন!
ভালোবাসার সেই সাগরে
বুকগভীরে জাগে কত ঢেউ?
সাইয়িদ রফিকুল হক
১০/০৯/২০২১
মন্তব্য (6)