প্রেমমুখী মানুষেরা আজ পালিয়ে যাও
সাইয়িদ রফিকুল হক
বুকভরা ভালোবাসা আর পাবে না কেউ
ভালোবাসা মরে গেছে খোঁজ নাই তার!
নামটুকু চাটে আজ ছলনার কুকুরেরা
ভালোবাসা কোনোদিন জাগবে না আর।
কবে কোন্ যুবকেরা ভালোবেসেছিল যে
এই পৃথিবীর কেউ মনে রাখবে না তাও!
লুটেরার পৃথিবীতে ভালোবাসা জাগে না
প্রেমমুখী মানুষেরা আজ পালিয়ে যাও।
খাদ্যলোভীদেরই আজ সুখের দিন
তাদের হাতে বন্দি হয়ে আছে পৃথিবী,
ইতর-লোভী-শঠেরা এখন রচিতেছে
নতুন প্রজন্মের রঙিন সব ছবি!
ভালোবাসা নাই বুকে তবুও সে প্রেমিক
নিষ্ঠুর মানুষের হাতে ন্যায়দণ্ড,
মানুষগড়ার পথে কুশীলব সেজেছে
বিবেকহীন জ্ঞাতির যত সব ভণ্ড।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৯/২০২১
মন্তব্য (5)