মনভুলানো কথার কথা
সাইয়িদ রফিকুল হক

মনভুলানো কথার কথা
আর বোলো না,
মায়াহীনের মেকি কথায়
মন ভরে না।

মনগভীরে জমলে কথা
বলবে হেসে,
হাসিগানে ভাবটা জমবে
বেলাশেষে।

মনভুলানো কথার কথা
কেউ তো খায় না,
মেকি কথার কাছের মানুষ
কাছে রয় না!


সাইয়িদ রফিকুল হক
৩০/০৮/২০২১