আমাকে কেন মানুষ বলো?
সাইয়িদ রফিকুল হক
আমাকে কেন মানুষ বলো?
আমি তো আর মানুষ নই!
আমি এখন কেরোসিনের এক জলন্ত প্রদীপ।
আমার দেহভাণ্ডারটি
কেরোসিনের তপ্ত চুলা,
একদিন হয়তো ছিলাম এই মাটির মানুষ।
আমার আজ মনে পড়ে না
কবে আমি মানুষ ছিলাম!
হয়তো-বা কোনো-একদিন আমি মানুষ হয়ে ছিলাম!
পৃথিবীর মানুষের চাপে
আজ আমি যে ফাটা বেলুন।
আমি আর উড়তে পারি না সুনীলআকাশে ডানা মেলে।
অর্থসম্পদ না-পেয়ে
দাঁড়াতে পারিনি যে সমাজে!
মানবের মাঝে আমি পাপী, আমাকে কেন মানুষ বলো?
সাইয়িদ রফিকুল হক
২৮/০৮/২০২১
মন্তব্য (7)