মানুষ হয়ে থেকো
সাইয়িদ রফিকুল হক

দেহমন্দির-লোভে পূজারী তুমি ভক্ত!
আল্লাহ-নামে কেন ভালোবাসবে রক্ত?
মানুষের মাঝে তুমি মানুষ হতে চাইলে
ফিরে এসো সৎপথে, অধর্ম সব ফেলে।
রক্ত-হিংসা নয়, ভালোবাসো মানবতা,
ধর্মের নামে আজ কেউ চায় না হীনতা।
মানুষ হয়ে থাকবে মানুষের পৃথিবীতে,
জানোয়ারের দাপট কেউ চায় না দেখতে।
খুব স্বল্পসময়ে আয়ু যে শেষ সবার!
মানুষ হয়েই থেকো স্বল্পকালে এবার।


সাইয়িদ রফিকুল হক
২৬/০৮/২০২১