কটুকথা
সাইয়িদ রফিকুল হক
দিনে-রাতে বারেবারে
কেঁপে ওঠে পাঁজরা,
কটুকথা শুনে-শুনে
বুকটা হলো ঝাঁজরা।
কারও-কারও মুখে আছে
খুন-আগুনের গোলা,
বিষেভরা কটুবাক্য
যায় নাকো তাই ভোলা।
ওই পাপীদের কণ্ঠ শুনে
মন কাঁদে যে বারবার,
বিষেভরা মুখের কথা
কে শুনবে রে আরবার?
সাইয়িদ রফিকুল হক
২৫/০৮/২০২১
মন্তব্য (4)