দেশের কবিতা
সাইয়িদ রফিকুল হক

হাইকু-ফাইকু নয় কবিতা,
স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্তেই মৌমিতা!
এই দেশেতে জন্মেছি যে,
ভালোবাসি দেশের সব,
কেন টানবো ওই বিদেশি শব?
দেশ-কবিতা ধরলাম বক্ষে,
স্বপ্ন শুধু দেশই চক্ষে।
দেশের ছন্দ দেশ-কবিতা
মন যে করে পাগল,
আয় রে সবাই দেশপ্রেমী
খুলে মনের আগল।


সাইয়িদ রফিকুল হক
২৮/০৬.২০২১