দুঃখ ভুলে যা
সাইয়িদ রফিকুল হক
মনে যদি ফুল ফোটে রে
তবে কি দুঃখ থাকে মনে?
দেখিস না তুই নিজের চোখে
দুঃখ নাই যে ফুলের বনে।
মনের দুঃখগুলো ঝেড়ে ফেল্ না
গায়ের ধুলোর মতো,
দেখবি তখন কেমন করে
হারিয়ে যায় দুঃখ যতো।
দুঃখ করলেই দুঃখ বাড়ে
বাড়াস কেন বিষের খনি,
তারচে ভালো দুঃখ ভুলে
হয়ে যা সবার চোখের মণি।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৪/২০২১
মন্তব্য (5)