লেবাসধারী ভণ্ড
সাইয়িদ রফিকুল হক
কাটমোল্লা আর ধর্মজীবী
মানছে নাকো দেশ,
লোকঠকিয়ে খেয়েপরে
এরা আছে বেশ!
ধর্মব্যবসা চলছে এখন
রমরমা ভাই সবখানে,
ওদের মুখে শুধু ধর্ম
কাজে কিছু না-মানে!
জেনার খাতায় নাম উঠেছে
আজকে দেখি যার,
তারও মুখে ধর্মকথা
কলিযুগের অবতার!
দেশটা এখন ভরে যাচ্ছে
লেবাসধারী ভণ্ডে,
তাইতে দেখি পীর সাজে
যুগজামানার পাষণ্ডে!
সাইয়িদ রফিকুল হক
২৩/০৪/২০২১
মন্তব্য (5)