তুমি রঙ বদলেছো

তুমি রঙ বদলেছো
তোমাকে আর চেনা যায় না!
কিন্তু তোমার কাজের ধরন
তোমাকে পুরাপুরি আড়াল করতে পারেনি।
মুখোশের আড়ালে লুকালেও
ঢাকা যায় না নিজের আসল চেহারা
কেমন করে যেন তা ফুটে ওঠে মানুষের হৃদয়ে।
তুমি আর রঙ বদলাবে না
তুমি এবার থেকে ভালো হওয়ার চেষ্টা করো
দেখবে সামনে আলোর বিরাট ঝলকানি।