বোশেখ এবার ফিরে গেল
সাইয়িদ রফিকুল হক
বোশেখ এবার এলো বটে
সবাই বসে ঘরে,
আগের মতো ফুর্তি নাইরে
করোনারই ডরে।
বিশ্ব এখন থমকে গেছে
বাঙালিরা সরব!
রোগ-ব্যাধিতে বেকুবগুলো
করছে কত গরব।
নিজের পায়ে কুড়াল মেরে
পরের করছে ক্ষতি,
বেকুবগুলোর ঠিক নাই যে
একটু মতিগতি।
বাংলাদেশে বসত হলে
মানো দেশের আইন,
রোগ-ব্যাধিতে সরব হলে
হবে অনেক ফাইন।
বোশেখ এবার ফিরে গেল
আসবে পরের বছর,
করোনার ঢেউ কেটে গেলে
জমবে আবার আসর।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৪/২০২১
মন্তব্য (5)