হারাম টাকার জোর
সাইয়িদ রফিকুল হক

হারাম টাকার অনেক জোর!
রাত পোহানোর আগেই ভোর।
মামলা হওয়ার আগেই দেখি
জামিন আছে রেডি!
এদের পক্ষে সাফাই গাইবে
আরও কত টেডি।
ভদ্রলোকের বিপদ এখন
থাকে চোরের মতো!
চোরগুলো যে প্রভাবশালী
হয় না একটু নত।
হারামখোররা টাকার জোরে
খেলছে মরণখেলা,
অর্থজোরে আশেপাশে
আছে কত চেলা।
যতই থাকুক ফানুসশক্তি,
হালালজনে করো ভক্তি।


সাইয়িদ রফিকুল হক
১৩/০৪/২০২১