বিবেকটাকে
সাইয়িদ রফিকুল হক
বাইরে তোমার চক্ষু দুটি
আছে শুধু খোলা,
আর সবই যে অন্ধকারে
দেয় না কোনো দোলা!
চোখের দেখায় ভুল যে বেশি
চোখ দেখে না সব,
আত্মবিবেক অন্ধ হলে
থামবে সকল রব।
মনের চোখে পর্দা কেন?
পর্দা সরাও জোরে,
আবার তুমি জেগে ওঠো
স্নিগ্ধ মধুর ভোরে।
বাইরে সবই খোলা রেখে
ভাবছো তুমি ভাবুক,
মনের সুখে বিবেকটাকে
মারছো শুধু চাবুক!
বিবেকটাকে বন্দি করে
কেউ হবে না মুক্ত,
সরল মনে বিশ্বমতে
হও রে এবার যুক্ত।
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২১
মন্তব্য (6)