মায়ের ছেলে
সাইয়িদ রফিকুল হক
মায়ের ছেলে কোথায় আছে?
কাঁদবে মায়ের দুঃখে,
সকল মাকে বাসবে ভালো
ফুটবে হাসি মুখে।
মায়ের ছেলে মায়ের হবে
থাকবে মায়ের কাছে,
সারাদেশে এমন ছেলে
ক’জনইবা আছে?
পরের কথায় মাকে ফেলে
ধরিস নাকো পর,
নইলে দেখিস জাহান্নামে
জ্বলবে তোরই ঘর।
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২১
মন্তব্য (4)