দাঁড়কাকেরা
সাইয়িদ রফিকুল হক
দাঁড়কাকেরা সবখানে যে
পরছে এখন ময়ূরপুচ্ছ,
এদের সঙ্গে লেপ্টে আছে
গাঁওগেরামের ভণ্ডগুচ্ছ।
সবাই মিলে দেশটাকে যে
টানছে আবার পিছনদিকে,
আগের মতো জাগো আবার
ওদের আশা হবে ফিকে।
ভণ্ডগুলো বেজায় পাজী
চেঁচায় শুধু কাকের মতো,
আগের মতো সবাই মিলে
করতে হবে এদের নত।
দাঁড়কাকেরা স্বার্থনেশায়
বলছে কত ধর্মবুলি!
একাত্তরের বিজয়নেশায়
ছিদ্র করো এদের খুলি।
দেশের বুকে মানুষ থাকুক
দাঁড়কাকেরা নিপাত যাক,
রক্তভেজা সোনার বাংলা
আরেকটাবার মুক্তি পাক।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৪/২০২১
মন্তব্য (6)