জেগে ওঠো দেশভক্ত
সাইয়িদ রফিকুল হক

শঙ্কায় যেন বুক কাঁপে নাকো তোমার,
বিপুল সাহসে বাঁধবে তোমার বুক,
দুনিয়ার যত শ্বাপদসংকুল পালিয়ে যাবে
শুধু তোমারই সাহসের জোরে।
কাপুরুষ সব করবে শুধুই ষড়যন্ত্র,
ওরা আসবে না সামনে একটু!
দাঁড়াবে না কেউ সত্যের মুখোমুখি।
পিছন থেকেই নাড়বে শুধু কলকাঠি যত,
সকল পাপীর চক্রজাল ছিন্ন করো তোমরা,
জেগে ওঠো আজ দেশভক্ত সব যুবক,
ইতিহাস পড় আর ভাবো,
দেশকে এবার তুলে নাও চির মাথায়।
দেশের শত্রু নির্মূল করো চিরতরে।


সাইয়িদ রফিকুল হক
০৯/০৪/২০২১