মদ খেয়ো না, মদ খেয়ো না,
মদে নাই যে পুষ্টি,
মদ খেয়ে যে মরবে এবার
মূল পাপীদের গুষ্টি!
মদের ভিতর কী আছে রে?
মদে কেন নেশা?
মদ খেয়ে তোর নষ্ট হবে
জাতগরিমার পেশা।