উল্টাপাল্টা―১৬
সাইয়িদ রফিকুল হক

বুকপকেটে গোলাপ রেখে
ঘুরছে কত যুবক,
কলিযুগের ললনারা
চায় না কেহ নিষ্পলক!

ভালোমানুষ ভালো-ছেলে
পায় না কেহ দাম,
মানিব্যাগটা মোটা হলে
বাড়বে তোমার নাম!

টাকার লোভে জমবে কত
মধুমক্ষির দল,
চেহারাটায় বাঁদর হলেও
পাবে বুকের বল!

বুকপকেটের গোলাপখানা
আর রেখো না বুকে,
হাসিটাসি ফুটবে নাকো
মনরূপসীর মুখে।

বুকের আশা বুকেই রাখো
স্বপ্ন ভেবে হাসো,
এবার থেকে নিজের জীবন
একটু ভালোবাসো।



সাইয়িদ রফিকুল হক
০৩/০১/২০২১