মনটা যদি কিশোর হতো
সাইয়িদ রফিকুল হক
মনটা যদি কিশোর হতো! কিংবা আবার যদি ফিরে পেতাম সেই শৈশব! কী যে ভালো হতো তবে! আহঃ সেইসব দিন কেন আসে না আবার ফিরে!
কতদিন ভেবেছি, একদিন সকালে ফিরে যাবো সেই শৈশবে! কী ভালো ছিল সেই সময়! মনে ছিল না কোনো পাপবোধ! ছিল না কোনো লোভ! আর ছিল না কোনো হিংসার ঝুলি! মনটা ছিল সকালের সোনালি রোদের মতো একেবারে আনকোড়া, চকচকে, ঝকঝকে, তকতকে আর পরিচ্ছন্ন! কবে ফিরে পাবো সেই কৈশোর?
মনে তখন কোনো অন্ধকার ছিল না! মনে তখন কোনো রাত হতো না! মনটা ছিল শুধু আলো ঝলমলে উজ্জ্বল দিনের মতো! আহা! সেই শৈশব আবার কবে ফিরে আসবে?
মনটা যদি আবার কিশোর হতো! তবে আর নোবেল প্রাইজটা চাইতাম না! আর চাইতাম না কোনো লোভনীয় কিছু। শুধু সেই শৈশব যদি একবার ফিরে আসতো!
সাইয়িদ রফিকুল হক
২০/১২/২০২০
মন্তব্য (5)