উল্টাপাল্টা―১৫
সাইয়িদ রফিকুল হক

নিজের চরকা ভুলে তোরা
টানিস কেন পর?
ছন্নছাড়া পাপীর দলে
নিজের চিন্তা কর।

নিজের মুখে গন্ধ শুধু
তবুও পরের দোষ!
যুগজামানায় তোদের বলি
আস্ত বনের মোষ।

পরের খেয়ে পরের ঘরে
দিচ্ছো তুমি আগুন,
পৌষ-মাসেও যে তোমার মনে
তাইতে এতে ফাগুন!

লেবাসধারী-সাধু তুমি
মনে বিরাট লোভ,
রাজক্ষমতার অভাবে যে
জমছে এত ক্ষোভ!

নিজের স্বার্থে ধর্ম তোমার
আজকে বিরাট অস্ত্র,
ধর্মজুজুর গীত গেয়ে তাই
হচ্ছো এখন সশস্ত্র!

ভণ্ডগুলোর মাথায় ছাতা
হাতে টাকার পাহাড়!
এই পশুরা এত সুখে
করছে কেন আহার?

নিজের ভাগ্য নিজে দেখো
ছাড়ো পরের পিছু,
বয়স তোমার অনেক হলেও
বুদ্ধিতে যে শিশু!


সাইয়িদ রফিকুল হক
১৯/১২/২০২০