ফুলগুলো সব যাচ্ছে ঝরে

ফুলগুলো সব যাচ্ছে ঝরে
কাঁটার অত্যাচারে!
ভালোমানুষ মরছে এখন
বিনয়-ব্যভিচারে।
দেশের বুকে গভীর ক্ষত
ঢাকবে এবার কীসে?
জাতির ভাগ্য যাচ্ছে ডুবে
শয়তানিতে মিশে!