হলুদ পাতার মতো ঝরে গেলে
সাইয়িদ রফিকুল হক
হলুদ পাতার মতো ঝরে গেলে একদিন
খুব খুশি হবে তুমি! শান্তি পাবে অন্তরে!
কেউ তোমাকে কখনো জ্বালাবে না আর
জ্বালাতন করবে না কোনো সকাল-দুপুরে!
খুব আয়েশি ভঙ্গিতে নরম রোদে বসে
তুমি খেতে পারবে তোমার প্রিয় কফি!
হলুদ পাতার মতো টুপ করে একদিন
হয়তো ঝরেই যাবো পৃথিবীর মায়া ছেড়ে!
তখন তুমি আবার ডেকো নাকো আমার
নাম ধরে বারেবারে, কোনো করুণসুরে!
সবাই তো ঝরে যাবে সময় ঘনিয়ে এলে,
একদিন সকলেই হলুদ পাতা হবে
কেউ জানবে না তার ঝরে যাওয়ার কথা!
শুধু তার স্বপ্নগুলো রয়ে যাবে সবুজ হয়ে।
সাইয়িদ রফিকুল হক
২০/১১/২০২০
মন্তব্য (4)