জীবন একটা রঙ্গ
সাইয়িদ রফিকুল হক
কখনো ভাবিনি তোমাকে ভুলবো,
আশা থাকতেও তোমাকে ছাড়বো!
জীবনের খেলা মেটে নাকো সুখে,
তাইতে দেখেছি হাসি আসে দুঃখে!
জীবনের রঙ্গে ফোটে নাকো ফুল,
বালুচরে গিয়ে ভাঙে সব ভুল!
জীবন একটা ভয়ানক রঙ্গ,
সুখ-শান্তি তাই দেয় নাতো সঙ্গ!
জীবন কাঁদে যে জীবনের দুঃখে
শত বেদনায় ভাষা নাই মুখে!
মরা গাছে দেখি তবু ফোটে ফুল!
আশা শুষে নেয় জীবনের ভুল।
সাইয়িদ রফিকুল হক
১৯/১১/২০২০
মন্তব্য (4)