মন ভালো নেই
সাইয়িদ রফিকুল হক
মন ভালো নেই, মন ভালো নেই
করিস কেন মন?
এই দুনিয়ায় কেউ তো কারও
হয় না চির আপন!
কীসের ব্যথা? কীসের দুঃখ
ভুলে যা না সব,
ক’দিন পরেই সোনার দেহ
হয়ে যাবে শব!
তারচে ভালো তোর যা আছে
তাই নিয়ে তুই হাস্,
এই দুনিয়ায় চিরতরে
কেউ করে না বাস!
লোভআগুনে পুড়িস নারে
মনটা কর্ না খাঁটি,
নইলে তোরে খাবে গিলে
কবরখানার মাটি!
আমল ভালো করতে হবে
তাইলে পাবে ফুল,
একনিমিষে ঝেড়ে ফেল
এই জীবনের ভুল।
মন ভালো নেই, মন ভালো নেই
এত কেন হতাশ?
কখন যেন থেমে যাবে
তোমার-আমার শ্বাস!
সাইয়িদ রফিকুল হক
১৪/১১/২০২০
মন্তব্য (4)