জীবনটা যে ভুলে ভরা
সাইয়িদ রফিকুল হক

জীবনটা যে ভুলে ভরা
চিন্তা তবুও নাই!
ভবলীলা সাঙ্গ হলে
কোথায় হবে ঠাঁই?

কাকে তুমি ভাবছো আপন
কাকে করছো পর!
এই দুনিয়ার মায়ায় পড়ে
ভুলছো আসল ঘর।

দিনের সূর্য যাচ্ছে ডুবে
তবুও খেয়াল নাই!
পরকালের পাথেয় তোমার
জোগাড় হলো ভাই?

সাইয়িদ রফিকুল হক
০৮/১১/২০২০