গণতন্ত্র এলো বলে
সাইয়িদ রফিকুল হক
রাজার ছেলে রাজা হলে রাজ্য হতো শ্মশান,
গণতন্ত্র এলো বলে মানুষ পেল আসান!
আগের যুগে রাজাই ছিল সর্বেসর্বা সকল কাজে,
সব মানুষের ভাগ্যলিপি থাকতো যে তার হাতের ভাঁজে।
মানুষজনের স্বাধীনতা পদদলিত হচ্ছিলো যে খুব,
জানের ভয়ে তবুও মানুষ থাকতো ভীষণ চুপ।
অত্যাচারে দগ্ধ হলেও বলার কিছু ছিল না যে!
রাজাই শুধু ক্ষমতাবান ছিল সকল কাজে।
গণতন্ত্র এলো বলে আজকে মানুষ অনেক স্বাধীন,
তবুও দেখি দেশে-দেশে অনেক মানুষ পরাধীন!
আবার দেখি স্বাধীনতার যথেচ্ছারে হচ্ছে মানুষ উগ্র,
গণতন্ত্রের অবাধ-তাপে দগ্ধ হয় না যেন মানুষ সমগ্র!
সাইয়িদ রফিকুল হক
০৪/১১/২০২০
মন্তব্য (5)