আল্লাহ-রাসুল বুকের বল
সাইয়িদ রফিকুল হক
আল্লাহ-রাসুল বুকের বল,
তাঁদের কথায় চল রে চল।
মনটাকে ভাই রাখো বেঁধে,
জীবন কাটাও একটু কেঁদে!
হাস্যরসের কোলাহলে
ডুব দিয়ো না ভাই,
নইলে তুমি পরকালে
পাবে নাকো স্বর্গে ঠাঁই।
আল্লাহ-রাসুল জীবনশক্তি,
তাঁরা ছাড়া নাইরে মুক্তি।
সরল পথে সরলভাবে
জীবন গড়ো সৎস্বভাবে।
সাইয়িদ রফিকুল হক
১৬/১০/২০২০
মন্তব্য (5)