অচল

তুমি কাকে পথ দেখাবে?
তোমার পথই তো বন্ধ চিরতরে!
ঘরে ফিরে যাও হে অন্ধ,
আগে নিজের দৃষ্টিশক্তি করো সচল,
নইলে তুমি দুনিয়ার অচল।