কত সুন্দর মেয়ে ছিলে
করলে তুমি ভুল!
ঝরে যাবে এখন তোমার
জীবনবৃক্ষ-ফুল!
ভুল করিলে ভুল ছাড়ে না
ভুল যে লাগে পিছে,
ভুলের মাশুল জীবন দিয়ে
কথা নয়তো মিছে!