তুমি বড় সৎ
সাইয়িদ রফিকুল হক
সত্যের ঘাড়ে আজ কোপ দিয়ে
তুমি বড় সৎ!
তোমার জন্য খোলা আছে
জগতের সব পথ!
মিথ্যাবাদী হতে পারলে
জগতের সব মেলে,
সত্যের ঘাড়ে কোপটা দিয়ে
জীবন যাচ্ছে হেসে-খেলে!
মানুষের রূপ দেখি নাতো
দেখি শুধু মুখোশ,
অজগর-দল চারিদিকে
করে শুধু ফোঁস-ফোঁস!
সাইয়িদ রফিকুল হক
২২/০৯/২০২০
মন্তব্য (6)