অধরা স্বপ্ন
সাইয়িদ রফিকুল হক
মনে স্বপ্ন ছিল খুব বিরাট
ভাবনা ছিল না,
তবুও অধরা রয়ে গেল স্বপ্ন!
সামনে এগুবো, পিছনফিরে
তাকাবো না আর কখনো,
মনকে বলেছি তাই শুধু রোজ,
তবুও যে স্বপ্ন রয়ে গেল অধরা!
কোনো স্বপ্ন আজো পাইনি খুঁজে,
একটা স্বপ্নও কথা বলেনি
মনের ভুলে আমার সঙ্গে!
তবুও জীবনে দেখেছি স্বপ্ন!
সবখানে শুধু ব্যর্থতার গ্লানি।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৮/২০২০
মন্তব্য (6)